নিউজিল্যান্ডের প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলবেন তামিম ইকবাল। সেই সূত্রে
বাংলাদেশের সাবেক কোচ জেমি সিডন্সের সঙ্গে আরেক দফা যোগসূত্র গড়তে যাচ্ছেন
তামিম। জেমি সিডন্স এখন ...................
নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের দল ওয়েলিংটনের কোচ। চলতি মৌসুমে ওয়েলিংটন তাদের বিদেশি ক্রিকেটারের কোটায় তামিম ইকবালকে খেলার প্রস্তুাব দিয়েছে। তামিম এ প্রস্তাবে সম্মত হয়েছেন। জাতীয় দলে নিজের ব্যস্ত সূচির ফাঁকে তামিম ডিসেম্বরে নিউজিল্যান্ডে অন্তত দুটি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচে খেলার আশা করছেন। আর ওয়েলিংটন ফায়ারবার্ডের হয়ে কমপক্ষে ১০টি টি-টুয়েন্টি খেলবেন। সামনের মাসে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। এ সফরের পরপরই তামিম ইকবাল নিউজিল্যান্ডে খেলতে যাবেন।
এ প্রসঙ্গে কাল তামিম সাংবাদিকদের জানান-‘জেমি সিডন্সের সঙ্গে আমার আগে এ বিষয়ে আলাপ হয়েছিল। তারপর ওয়েলিংটনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমার সঙ্গে যোগাযোগ করেন। সব কিছু যদি ঠিকঠাক মতো হয় তবে আমি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর নিউজিল্যান্ডে খেলতে যাব।’

No comments:
Post a Comment