********নতুন নিয়মে নতুন সমস্যা********শঙ্কা বাড়াল যে ম্যাচ********ওয়ানডের টিকিটের জন্য দীর্ঘ প্রতীক্ষা********বাংলাদেশের বিপক্ষে নামতে মুখিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ********শাহরিয়ার নাফীসের টেস্ট দলে ফেরা!********বাংলাদেশের ব্যাটসম্যানদের ধৈর্য কম : রামপল********টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এক যুগ*********অভিষেক টেস্টের বুলেটিন********তাসকিনের স্বপ্ন গেইলকে ভড়কে দেওয়া********সব ম্যাচে জয়ের টার্গেট********ফিরলেন রুবেল, বাদ রাজ্জাক-আশরাফুল ********আনামুল-শতকে দারুণ জয় খুলনার********জানেন কি?********‘বাংলাদেশের স্পিনের জবাব দিতে আমরা তৈরি’********আমাদের চারজন********ফ্র্যাঞ্চাইজি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ- বাংলাদেশ প্রিমিয়ার লীগ********চার বছর পর জাতীয় লীগে সাকিব ********উইন্ডিজ-বাংলাদেশ টেস্ট দেখা যাবে ২০ টাকায়********সেমিতে আটকে গেল বাংলাদেশ*********পাকিস্তানকে ৮৩ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশের মেয়েরা********খুলনায় একটি টেস্ট ও দুটি ওয়ানডে******খুলনায় শেষ হাসি রাজ্জাকের******বগুড়ায় রান উত্সবের ম্যাচ ড্র*******‘ব্যাটিং করে মজা পেয়েছি’ *******মার্শালের ডাবল সেঞ্চুরি, সোহাগের হ্যাটট্রিক*********জাতীয় ক্রিকেট লীগ: ঢাকায় খরা বগুড়াতে রান বন্যা*******মুশফিক-সাকলাইনের অভাবে ছন্নছাড়া রাজশাহী******তামিমের ৮ রানের আক্ষেপ *****ক্যাচ ধরতে গিয়ে সংঘর্ষ মুশফিক-সাকলায়েনে*****নতুন সভাপতির কাছে ক্রিকেটারদের চাওয়া******প্রথম দুই রাউন্ড খেলবেন জাতীয় ক্রিকেটাররা******বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসাবে নিয়োগ পেয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ছেলে ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপন।*****লারা চিটাগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর***** নিউজিল্যান্ডে খেলবেন তামিম

Nov 12, 2012

বাংলাদেশের বিপক্ষে নামতে মুখিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ

কাল দুই টেস্টের প্রথমটিতে বাংলাদেশের মুখোমুখি হবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। আর ওই টেস্টে লড়ার জন্য মুখিয়ে আছে সাম্প্রতিক সফলতায় টইটুম্বুর ক্যারিবীয় দলটি। দলীয় অধিনায়ক ড্যারেন সামি দলের ওই মনোভাবের কথাই জানালেন। অতিসমপ্রতি শ্রীলংকায় অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপের শিরোপা জয় করেছে সামির দল। শুধু তাই নয় গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মাটিতে অনুষ্ঠিত টেস্ট সিরিজও ২-০ ব্যবধানে জিতে নিয়েছে তারা। বাংলাদেশ সফরেও ওই ধারবাহিকতা ধরে রাখতে চায় ওয়েস্টইন্ডিজ। এই সফরে দুটি টেস্ট ছাড়াও রয়েছে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ও একটি টি২০ ম্যাচ। গত বছর এই বাংলাদেশের বিপক্ষেই ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল সামির নেতৃত্বাধীন ওয়েস্টইন্ডিজ। তার দলটি এবারও ওই সাফল্য ধরে রাখতে চায় বলে জানিয়েছেন সামি। তিনি বলেন, টি২০ বিশ্বকাপের শিরোপা জয়টি [......]
আমাদের জন্য একটি অসাধারন সফলতা বলে আমি মনে করি। কিন্তু সেটি আমাদের জয় ক্ষুধাকে আরো বাড়িয়ে দিয়েছে। টি২০ বিশ্বকাপের শিরোপা জয় আমাদের এমন এক অবস্থানে পৌছে দিয়েছে যে এখন আমরা সেটি নিয়ে বেশী ভাবছি না। ১৯৭০ থেকে ৯০ এর দশক পর্যন্ত বিশ্ব ক্রিকেরেটর পরাশক্তি হিসেবে নিজেদের জাহির করে রেখেছিল ওয়েস্টইন্ডিজ। কিন্তু নতুন দশকে এসে দলটি দারুনভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। অবশ্য সামির নেতৃত্বে এবং কোচ ওটিস গিবসনের কঠোর পরিশ্রমের ফলে আবারো নিজেদের উন্নতির বহিঃপ্রকাশ ঘটাতে শুরু করেছে ক্যারিবীয় দলটি। দারুন ফর্মে থাকা ক্রিস গেইল ও ১৪৪টি টেস্ট খেলার অভিজ্ঞতা সম্পন্ন শিবনারায়ন চন্দরপলের সম্মিলনে দারুন এক ব্যাটিং লাইনআপ রয়েছে সফরকারী দলটির। ক্যারিবীয় ক্রিকেট কর্তাদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে প্রায় দুই বছর নির্বাসনে থাকার পর টেস্টে ফিরেই নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ ও অপরাজিত ৬৪ রানের বিধ্বংসী ব্যাটিং ক্যারিসমা প্রদর্শন করেছেন গেইল। সামির ইচ্ছা প্রতিটি ম্যাচেই জয়লাভ করা। তিনি বলেন, দল হিসেবে আমরা অবশ্যই উন্নতি করেছি। আমাদের ধারাবাহিকতাও মোটামুটি ভাল। যার প্রমান নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দিয়েছি। এখানেও স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে সবকটি ম্যাচ জয় করতে চাই আমরা। এ পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে ৮টি ম্যাচে অংশ নিয়ে ৪টিতে জয়লাভ করেছে ওয়েস্টইন্ডিজ। ২০০৯ সারে ক্যারিবীয় বোর্ডের সঙ্গে বিরোধের কারণে দলের শীর্ষ ক্রিকেটারদের অনুপস্থিতিতে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে ০-২ ব্যবধানে পরাজিত হয় তারা।
অপরদিকে ১২ বছর আগে টেস্ট খেলুড়ে দেশের মর্যাদা পাওযার পর এ পর্যন্ত ৭৩টি টেস্টে অংশ নেয়া বাংলাদেশের সফলতার ঝুড়িতে রয়েছে মাত্র তিনটি টেস্ট জয়ের তৃপ্ততা। তারপরও টাইগারদের হাল্কা ভাবে নিতে চাননা সামি। বলেন, বাংলাদেশকে আমরা কখনো হাল্কাভাবে নিইনা। নিজেদের মাটিতে তারা সব সময় কঠিন প্রতিপক্ষ। দলের গতিমান পেসার কেমার রোচকে ছাড়াই বাংলাদেশ মিশনে এসছে সামির দল। হাটুর ইনজুরির কারণে রোচের পরিবর্তে স্কোয়াডভুক্ত হয়েছেন ফিডেল এডওয়ার্ডস। দলটিতে আরো আছেন সুনিল নারিন, ভিরাসামি পারমল ও নার্সিং ডিওনারিন। দীর্ঘ প্রায় ১১ মাস টেস্ট থেকে দূরে থাকা বাংলাদেশকে এই ম্যাচে ভাল করার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে বলে মনে করেন দলীয় ওপেনার তামিম ইকবাল। টেস্টে দীর্ঘসময়ের এই অনুপস্থিতিতে হতাশায় থাকা ওই ব্যাটসম্যান বলেন, আমাদের অবস্থা খুব একটা ভাল নয়। দীর্ঘ বিরতির পর আমরা টেস্ট খেলতে যাচ্ছি। এক ফর্মেট থেকে আরেক ফর্মে যাবার জন্য আমাদের মানষিক দৃঢ়তার উন্নতি ঘটাতে হবে। ইনজুরি আক্রান্ত দলের শীর্ষ পেসার মাশরাফি বিন মুর্তাজার অনুপস্থিতিতে দলীয় স্পিনারদেরকে বেশী ভুমিকা রাখতে হবে। টেস্টের জন্য ঘোষিত ১৪ জনের স্কোয়াডে প্রথমবারের মত ডাক পেয়েছেন অফ-স্পিনার সোহাগ গাজী। সিরিজের দ্বিতীয় টেস্টটি শুরু হবে আগামী ২১ নভেম্বর খুলনায়।

No comments:

Post a Comment

Page Number

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks