এশিয়া কাপের সেমি ফাইনালে পাকিস্তানকে ৮৩ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশের
মেয়েরা। নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ৮২ রান সংগ্রহ করে বাংলাদেশ।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলীয় ২৪ রানে প্রথম উইকেট পতনের
পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। দ্বিতীয় উইকেটের পতন ঘটে
৩৮ রানে। ৪১ রানে কোন রান যোগ না হতেই ফের উইকেট পতন। ৫২ রানে পঞ্চম ও ৫৫
রানে ষষ্ঠ উইকেট হারিয়ে বড় সংগ্রহের সম্ভাবনাকে মাটি চাপা দেয় বাংলাদেশী
মেয়েরা।
৮২ রানের জবাবে ব্যাট করতে নেমে এ রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের মেয়েরা ৩ ওভারে এক উইকেট হারিয়ে ১০ রান সংগ্রহ করেছে।
৮২ রানের জবাবে ব্যাট করতে নেমে এ রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের মেয়েরা ৩ ওভারে এক উইকেট হারিয়ে ১০ রান সংগ্রহ করেছে।

No comments:
Post a Comment