বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগের (বিপিএল) দ্বিতীয় আসর শুরুর তারিখ
জানিয়েছে শুধু বিসিবি। কিন্তু এরই মধ্যে সামনের বছরের এ লিগকে ঘিরে চমকপ্রদ .........................
খবর তৈরি করেছে বিপিএলের দল চিটাগং কিংস।
বিপিএলের দ্বিতীয় আসরে এই দলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে আসছেন ওয়েস্ট ইন্ডিজের গ্রেট ক্রিকেটার ব্রায়ান চার্লস লারা। গতকাল চিটাগং কিংসের শীর্ষকর্তা সামির কাদের চৌধুরী এ তথ্য জানান।
ব্রায়ান লারার সঙ্গে আগামী তিন বছরের জন্য চিটাগং কিংস তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে চুক্তি করেছে। সম্প্রতি লারা এ চুক্তিপত্রে সই করেছেন। বিপিএলের দ্বিতীয় আসর আগামী বছরের ১৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে।
সন্দেহ নেই এখন পর্যন্ত বিপিএলে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে সই করা তারকাদের মধ্যে ব্রায়ান লারাই হচ্ছেন সবচেয়ে বড় হাইপ্রোফাইল ক্রিকেটার।
২০০৭ সালের বিশ্বকাপের পর ক্রিকেট থেকে বিদায় নিলেও টেস্ট এবং প্রথম শ্রেণীর ক্রিকেটে লারার সর্বোচ্চ ইনিংসের বিশ্বরেকর্ড এখন পর্যন্ত কেউ ভাঙতে পারেননি। টেস্ট এবং ওয়ানডে-উভয় ফর্মের ক্রিকেটে ১০ হাজারের বেশি রানের মালিক ব্রায়ান লারা সম্প্রতি আইসিসির হল অব ফেমে জায়গা পেয়েছেন।
১৬ বছরের দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে ব্রায়ান লারা অনেক জাদুকরী ইনিংস খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সর্বকালের সর্বসেরার তালিকা তৈরি করলে সেখানে ব্রায়ান লারাকে না রেখে উপায় নেই।
এমন একজন বিশ্বসেরা ক্রিকেটারকে দলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে পেয়ে চিটাগং কিংসের স্বত্বাধিকারী ও প্রধান নির্বাহী সামির কাদের চৌধুরী বলেন-‘ব্রায়ান লারাকে চিটাগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে পেয়ে আমি ভীষণ খুশি, গর্বিত ও সম্মানবোধ করছি। বিপিএলে লারা চিটাগং কিংসের সঙ্গে সরাসরি কাজ করবেন। শুধু তাই নয়-বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের সঙ্গে জড়িত অন্যান্য কর্মকাণ্ডেও লারা প্রত্যক্ষভাবে অংশ নেবেন। বাংলাদেশের ক্রিকেট এখন অনেক এগিয়ে গেছে। এই যে লারাকে আমরা আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে পেলাম-এটা পুরো ক্রিকেট বিশ্বের কাছে অনেক বড় একটা বার্তা। বাংলাদেশ যে ক্রিকেটে অনেক দূর এগিয়ে যেতে চায়, অনেক কিছু করতে পারে-সে ইচ্ছেরই প্রতিফলন এটা।’
বিপিএলের দ্বিতীয় আসরে শুধু মাঠের ক্রিকেট নয়; মাঠের বাইরেও ক্রিকেটের অনেক উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে নিজেদের জড়িয়ে রাখতে চায় চিটাগং কিংস। সেই প্রসঙ্গে সামির কাদের চৌধুরী জানালেন-‘চিটাগং কিংসের হয়ে লারা তার বাংলাদেশ সফরের সময়ে বিভিন্ন ক্রিকেট স্কুল পরিদর্শন করবেন। ক্ষুদে ক্রিকেটারদের সঙ্গে ক্যাম্পে হাজির হবেন। তার ক্রিকেট জীবনের গল্প এবং অভিজ্ঞতার কাহিনী শোনাবেন। ক্রিকেটের বিভিন্ন কৌশলও শেখাবেন। আমি নিশ্চিত লারার সঙ্গে কাটানো সময়টা এসব ক্ষুদে ক্রিকেটারের ক্রিকেট জীবনের দারুণসব অভিজ্ঞতার একটা অংশ হবে।’
বিপিএলের প্রথম আসরে শক্তিশালী দল গড়েও সেমিফাইনাল থেকে বিতর্কিতভাবে বাদ পড়ে যায় চিটাগং কিংস। সেই আসরে চিটাগং কিংসের হয়ে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ব্যাটসম্যান ডিন জোন্স।

No comments:
Post a Comment