********নতুন নিয়মে নতুন সমস্যা********শঙ্কা বাড়াল যে ম্যাচ********ওয়ানডের টিকিটের জন্য দীর্ঘ প্রতীক্ষা********বাংলাদেশের বিপক্ষে নামতে মুখিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ********শাহরিয়ার নাফীসের টেস্ট দলে ফেরা!********বাংলাদেশের ব্যাটসম্যানদের ধৈর্য কম : রামপল********টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এক যুগ*********অভিষেক টেস্টের বুলেটিন********তাসকিনের স্বপ্ন গেইলকে ভড়কে দেওয়া********সব ম্যাচে জয়ের টার্গেট********ফিরলেন রুবেল, বাদ রাজ্জাক-আশরাফুল ********আনামুল-শতকে দারুণ জয় খুলনার********জানেন কি?********‘বাংলাদেশের স্পিনের জবাব দিতে আমরা তৈরি’********আমাদের চারজন********ফ্র্যাঞ্চাইজি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ- বাংলাদেশ প্রিমিয়ার লীগ********চার বছর পর জাতীয় লীগে সাকিব ********উইন্ডিজ-বাংলাদেশ টেস্ট দেখা যাবে ২০ টাকায়********সেমিতে আটকে গেল বাংলাদেশ*********পাকিস্তানকে ৮৩ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশের মেয়েরা********খুলনায় একটি টেস্ট ও দুটি ওয়ানডে******খুলনায় শেষ হাসি রাজ্জাকের******বগুড়ায় রান উত্সবের ম্যাচ ড্র*******‘ব্যাটিং করে মজা পেয়েছি’ *******মার্শালের ডাবল সেঞ্চুরি, সোহাগের হ্যাটট্রিক*********জাতীয় ক্রিকেট লীগ: ঢাকায় খরা বগুড়াতে রান বন্যা*******মুশফিক-সাকলাইনের অভাবে ছন্নছাড়া রাজশাহী******তামিমের ৮ রানের আক্ষেপ *****ক্যাচ ধরতে গিয়ে সংঘর্ষ মুশফিক-সাকলায়েনে*****নতুন সভাপতির কাছে ক্রিকেটারদের চাওয়া******প্রথম দুই রাউন্ড খেলবেন জাতীয় ক্রিকেটাররা******বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসাবে নিয়োগ পেয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ছেলে ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপন।*****লারা চিটাগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর***** নিউজিল্যান্ডে খেলবেন তামিম

Oct 24, 2012

বগুড়ায় রান উত্সবের ম্যাচ ড্র


 বগুড়ায় রান উত্সব প্রথম দিন থেকেই। তামিম-মমিনুলের জোড়া শতকে শুরু। মাঝে মার্শাল আইয়ুবের ডাবল আর মেহরাব জুনিয়রের শতক। আর কাল শেষ দিন আবার তামিমের সেঞ্চুরি। সেই সঙ্গে ঢাকা মেট্রোর তরুণ তাসাম্মুলের শতক। ব্যাটসম্যানরা যত রানই করুন না কেন, দীর্ঘ পরিসরের ক্রিকেটে বোলারদের কার্যকারিতা ছাড়া ফল নির্ধারণের সুযোগ ও সম্ভাবনা খুব কম। কিন্তু শহীদ চান্দু স্টেডিয়ামে গত চার দিন ব্যাটসম্যানদের দোর্দণ্ড প্রভাবে বোলাররা চুপসে ছিলেন। আর সে কারণেই চট্টগ্রাম ও ঢাকা মেট্রোর ম্যাচ ড্র। চট্টগ্রামের প্রথম ইনিংসে তোলা ৪১১ রানের জবাবে ঢাকা মেট্রোর সংগ্রহ ৬৩২। তাও ইনিংস শেষ হয়নি। তিন উইকেট হাতে রেখেই ডিক্লেয়ার করেছেন অধিনায়ক আশরাফুল। ২২১ রানে পিছিয়ে পাল্টা দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগে আবার সেঞ্চুরি তামিমের। তার হার না মানা ১১৩ রানের সুবাদে চট্টলার স্কোর এক উইকেটে ১৬৩। কেউ জেতেনি। ম্যাচ ড্র। আগে হলে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে পয়েন্ট বেশি পেত ঢাকা মেট্রো। কিন্তু বদলে যাওয়া নিয়মে এবার আর তা হবে না। ড্র হওয়া ম্যাচে দু’দল সমান তিন পয়েন্ট করে পেয়েছে। আর সাড়ে [........]
তিনশ’র ওপর রান করার সুবাদে দু’দলই এক পয়েন্ট করে ব্যাটিং বোনাস পয়েন্ট পেয়েছে। অর্থাত্ পয়েন্ট ভাগাভাগি। ঢাকা মেট্রো চার। চট্টগ্রাম চার।
সংক্ষিপ্ত স্কোর
চট্টগ্রাম : প্রথম ইনিংসে ৪১১/১০ এবং দ্বিতীয় ইনিংসে ১৬৩/১, ৩৮ ওভার (তামিম ১১৩*, নাফিস ১৮, নাজিমউদ্দীন ২৮*, ইলিয়াস সানি ১/৩৯)।
ঢাকা মেট্রো : প্রথম ইনিংসে ৬৩২/৭, ডিক্লেয়ার, ১৮৬ ওভার (মার্শাল আইয়ুব ২০৯, মেহরাব জুনিয়র ১২২, তাসাম্মুল ১৩৫*, সাগির হোসেন ৪৬, কাজী কামরুল ২/৭৮, নুর হোসেন ২/১৬১)।

No comments:

Post a Comment

Page Number

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks