********নতুন নিয়মে নতুন সমস্যা********শঙ্কা বাড়াল যে ম্যাচ********ওয়ানডের টিকিটের জন্য দীর্ঘ প্রতীক্ষা********বাংলাদেশের বিপক্ষে নামতে মুখিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ********শাহরিয়ার নাফীসের টেস্ট দলে ফেরা!********বাংলাদেশের ব্যাটসম্যানদের ধৈর্য কম : রামপল********টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এক যুগ*********অভিষেক টেস্টের বুলেটিন********তাসকিনের স্বপ্ন গেইলকে ভড়কে দেওয়া********সব ম্যাচে জয়ের টার্গেট********ফিরলেন রুবেল, বাদ রাজ্জাক-আশরাফুল ********আনামুল-শতকে দারুণ জয় খুলনার********জানেন কি?********‘বাংলাদেশের স্পিনের জবাব দিতে আমরা তৈরি’********আমাদের চারজন********ফ্র্যাঞ্চাইজি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ- বাংলাদেশ প্রিমিয়ার লীগ********চার বছর পর জাতীয় লীগে সাকিব ********উইন্ডিজ-বাংলাদেশ টেস্ট দেখা যাবে ২০ টাকায়********সেমিতে আটকে গেল বাংলাদেশ*********পাকিস্তানকে ৮৩ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশের মেয়েরা********খুলনায় একটি টেস্ট ও দুটি ওয়ানডে******খুলনায় শেষ হাসি রাজ্জাকের******বগুড়ায় রান উত্সবের ম্যাচ ড্র*******‘ব্যাটিং করে মজা পেয়েছি’ *******মার্শালের ডাবল সেঞ্চুরি, সোহাগের হ্যাটট্রিক*********জাতীয় ক্রিকেট লীগ: ঢাকায় খরা বগুড়াতে রান বন্যা*******মুশফিক-সাকলাইনের অভাবে ছন্নছাড়া রাজশাহী******তামিমের ৮ রানের আক্ষেপ *****ক্যাচ ধরতে গিয়ে সংঘর্ষ মুশফিক-সাকলায়েনে*****নতুন সভাপতির কাছে ক্রিকেটারদের চাওয়া******প্রথম দুই রাউন্ড খেলবেন জাতীয় ক্রিকেটাররা******বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসাবে নিয়োগ পেয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ছেলে ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপন।*****লারা চিটাগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর***** নিউজিল্যান্ডে খেলবেন তামিম

Oct 18, 2012

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসাবে নিয়োগ পেয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ছেলে ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসাবে নিয়োগ পেয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ছেলে ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপন।  বুধবার সকালে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

আবাহনী লিমিটেডের ক্রিকেট কমিটির......................

চেয়ারম্যান পাপন বিসিবির শীর্ষ পদে আ হ ম মোস্তফা কামালের স্থলাভিষিক্ত হচ্ছেন। আইসিসির সহ সভাপতি নির্বাচিত হওয়ায় নিয়ম অনুযায়ী বিসিবির পদ ছেড়ে দিতে হয় মোস্তফা কামালকে।

গত সোমবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ চেয়ারম্যান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারকে তিনি লিখিতভাবে জানিয়ে দেন, “আমার পদে নতুন কাউকে নিয়োগ দিন। আমি আর বিসিবি সভাপতি থাকতে পারছি না।”

গত সপ্তাহে মোস্তফা কামালের আইসিসিতে যাওয়ার বিষয়টি চূড়ান্ত হওয়ার সময় থেকেই নতুন সভাপতির মনোনয়ন নিয়ে বিভিন্ন গুঞ্জন চলছিল। পাপনের পাশাপাশি সাবের হোসেন চৌধুরীর নামও শোনা যাচ্ছিল, যিনি আগেও বিসিবির সভাপতি ছিলেন। আলোচনায় ছিল বিসিবির সিনিয়র সহ সভাপতি মাহবুবুল আনামের নামও।

২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে কিশোরগঞ্জ-৬ আসন থেকে বিজয়ী জিল্লুর রহমান রাষ্ট্রপতি হলে তার ছেড়ে দেয়া ওই আসনে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন নাজমুল হাসান পাপন। তিনি বিসিবির চতুর্দশ সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ক্রিকেট বোর্ডের প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী। আর ত্রয়োদশ সভাপতি মুস্তফা কামাল দায়িত্বে ছিলেন ২০০৯ সালের ২৩ সেপ্টেম্বর থেকে।

No comments:

Post a Comment

Page Number

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks