ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে কাল। উইকেট
কন্ডিশন, দলের প্রস্তুতি ও প্রতিপক্ষের শক্তি নিয়ে কথা বলেন ওয়েস্ট ইন্ডিজ
দলের পেসার রবি রামপাল। পাঠকদের জন্য রামপলের প্রশ্নোত্তর পর্বটি তুলে ধরা
হলো। প্রশ্ন : প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে কিভাবে দেখছেন?
রামপল : গত বছর বাংলাদেশ সফরে আমরা দুটি টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ খেলেছিলাম। সেবার দুটি সিরিজেই আমরা জিতেছিলাম। সেই ধারাবাহিকতা ধরে রেখে আরো ভালো করতে চাই।
প্রশ্ন : উইকেট কন্ডিশন নিয়ে আপনারা কতটা আশাবাদী?
রামপল : পূর্ব অভিজ্ঞতা থেকে যতদূর জানি উইকেট স্লো হয়। স্পিনারদের ভালো করার সুযোগ থাকে।
প্রশ্ন : এই উইকেট সম্পর্কে তো আপনাদের পূর্ব অভিজ্ঞতা আছে।
রামপল : এর আগে এই উইকেটে অনেকবার খেলেছি। সেই অভিজ্ঞতা থেকেই নিজেরা প্রস্তুতি নিচ্ছি।
প্রশ্ন : বিশেষ কোনো ব্যাটসম্যানকে নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে?
রামপল : না, কাউকে নিয়ে আমরা বিশেষভাবে ভাবছি না। যেহেতু টেস্ট ম্যাচ তাই পুরো দলকে [..........]
নিয়েই ভাবতে হবে। বিশটি উইকেট নিতে হবে।
প্রশ্ন : বোলিংয়ে নিজেদের শক্তির মূল্যায়ন কিভাবে করবেন?
রামপল : দলে বেশ ক’কজন পেসার আছেন। যারা ৯০ মাইল বেগে বল করার সামর্থ্য রাখেন। বোলিংয়ে কম্বিনেশন যা আছে তাতে লাইন-লেন্থ বজায় রেখে বল করতে পারলে সফলতা সম্ভব।
প্রশ্ন : বাংলাদেশের ব্যাটসম্যানদের কোন দিকটি দুর্বল বলে মনে হয়?
রামপল : বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা খুব সহজেই ধৈর্য হারিয়ে ফেলেন। এটিই তাদের দুর্বলতা। এক্ষেত্রে আমরা তাদের দুর্বলতা কাজে লাগানোর চেষ্টা করব। খাটো লেন্থের বলে সফলতা পেলে সে অনুযায়ী বোলিংয়ের চেষ্টা করব।

No comments:
Post a Comment