********নতুন নিয়মে নতুন সমস্যা********শঙ্কা বাড়াল যে ম্যাচ********ওয়ানডের টিকিটের জন্য দীর্ঘ প্রতীক্ষা********বাংলাদেশের বিপক্ষে নামতে মুখিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ********শাহরিয়ার নাফীসের টেস্ট দলে ফেরা!********বাংলাদেশের ব্যাটসম্যানদের ধৈর্য কম : রামপল********টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এক যুগ*********অভিষেক টেস্টের বুলেটিন********তাসকিনের স্বপ্ন গেইলকে ভড়কে দেওয়া********সব ম্যাচে জয়ের টার্গেট********ফিরলেন রুবেল, বাদ রাজ্জাক-আশরাফুল ********আনামুল-শতকে দারুণ জয় খুলনার********জানেন কি?********‘বাংলাদেশের স্পিনের জবাব দিতে আমরা তৈরি’********আমাদের চারজন********ফ্র্যাঞ্চাইজি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ- বাংলাদেশ প্রিমিয়ার লীগ********চার বছর পর জাতীয় লীগে সাকিব ********উইন্ডিজ-বাংলাদেশ টেস্ট দেখা যাবে ২০ টাকায়********সেমিতে আটকে গেল বাংলাদেশ*********পাকিস্তানকে ৮৩ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশের মেয়েরা********খুলনায় একটি টেস্ট ও দুটি ওয়ানডে******খুলনায় শেষ হাসি রাজ্জাকের******বগুড়ায় রান উত্সবের ম্যাচ ড্র*******‘ব্যাটিং করে মজা পেয়েছি’ *******মার্শালের ডাবল সেঞ্চুরি, সোহাগের হ্যাটট্রিক*********জাতীয় ক্রিকেট লীগ: ঢাকায় খরা বগুড়াতে রান বন্যা*******মুশফিক-সাকলাইনের অভাবে ছন্নছাড়া রাজশাহী******তামিমের ৮ রানের আক্ষেপ *****ক্যাচ ধরতে গিয়ে সংঘর্ষ মুশফিক-সাকলায়েনে*****নতুন সভাপতির কাছে ক্রিকেটারদের চাওয়া******প্রথম দুই রাউন্ড খেলবেন জাতীয় ক্রিকেটাররা******বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসাবে নিয়োগ পেয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ছেলে ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপন।*****লারা চিটাগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর***** নিউজিল্যান্ডে খেলবেন তামিম

Oct 22, 2012

জাতীয় ক্রিকেট লীগ: ঢাকায় খরা বগুড়াতে রান বন্যা

বগুড়াতে ঢাকা মেট্রোর বিপক্ষে তামিমের কল্যাণে ব্যাটিং উৎসব। আর ঠিক উল্টা চিত্র ছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। তামিম ও মমিনুলের শতকে মাত্র ২ উইকেট হারিয়ে ৩৪৫ রানে বগুড়াতে দিন শেষ করে চিটাগাং। আর মিপুরে একদিনে ঢাকা ও রাজশাহীর ১৬টি উইকেট পতন ঘটে। এই দু’দলের মিলিত সংগ্রহ ছিল দিন শেষে ২৫৩ রান। প্রথমেই ঢাকা ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১১৬ রানে সব উইকেট হারায়। আর রাজশাহী দিন শেষে ২১ রানের লিড নিলেও তারাও হারায় ৬টি উইকেট। তাদের দিন শেষে তাদের প্রথম ইনিংসে সংগ্রহ ১৩৭ রান। একদিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বোলারদের দাপট আর ব্যাটসম্যানদের অসহায়ত্ব। অন্যদিকে বগুড়ার শীদ চান্দু স্টেডিয়ামে তমিম-মমিনুল কাঁদিয়েছেন ঢাকা মেট্রোর বোলারদের।
ঢাকার মিরপুরে চ্যাম্পিয়ন রাজশাহী ও ঢাকা বিভাগের ম্যাচটিকেই ধরা হয়েছিল জাতীয় লিগের ওপেনিং ম্যাচ। বিসিবির সহসভাপতি আহমেদ সাজ্জাদুল আলম ববি ও টুর্নামেন্ট কমিটির ...........................
চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু টুর্নামেন্টের উদ্বোধন করেন। দিনের সবচেয়ে লো স্কোরিং ম্যাচও হলো মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে। রাজশাহীর স্পিনারদের তোপে পড়ে স্বাগতিক ঢাকার প্রথম ইনিংস গুটিয়ে গেছে ১১৬ রানে। ৪৫.৪ ওভার ব্যাট করেছে ঢাকা। সকালে ৩৪ রানেই ৫ উইকেট হারিয়ে বসে ঢাকা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। নুরুল হাসান সর্বোচ্চ ২৪, নাদিফ চৌধুরী ১৮ রান করেন। রাজশাহীর সাকলাইন ৪টি, সানজামুল ৩টি ও শফিউল ২টি করে উইকেট নেন।
দিনের বাকি সময়ে রাজশাহী ৪১ ওভার ব্যাট করে ৬ উইকেটে ১৩৭ রান তুলেছে। রাজশাহীর লিড এখন ২১ রান। ৬৬ রানে ৫ উইকেট হারিয়েছে রাজশাহীও। ফরহাদ হোসেন ও ফরহাদ রেজার দুটি ৩৯ রানের ইনিংসে লিড পেয়েছে মুশফিকের দল। ফরহাদ হোসেনের সঙ্গে জুবায়ের ব্যাট করছেন। ঢাকার শাহাদাত, মোশাররফ হোসেন ২টি করে উইকেট নেন।     
ঢাকা মেট্রো- চট্টগ্রাম
অন্যদিকে বগুড়াতে দলীয় ৫ রানে তামিমকে ছেড়ে সাজঘরে ফিরেন বড়ভাই নাফিস ইকবাল। নাজিম উদ্দিনের সঙ্গে ৭৬ রানের জুটি গড়েন তামিম। নাজিমকে (৩৩) ফেরান আশরাফুল। সারা দিনে আর উইকেটের দেখা পায়নি ঢাকা। এরপর তৃতীয় উইকেট জুটিতে তামিম-মমিনুল গড়েন ২৬৪ রানের জুটি। অধিনায়ক আশরাফুল ব্যবহার করেছেন ১০ বোলার। বাকি ছিলেন শুধু উইকেটরক্ষক সগির হোসেন। দুই সেশনেরও বেশি সময় ব্যাট করে অপরাজিত আছেন তারা। তামিম ২৫৭ বলে ১৭ চার ও ৩ ছয়ে ১৭৬ রান করেন। মমিনুল ১৯৮ বলে ১২ চার ও ১ ছয়ে ১২০ রান করেন।

সংক্ষিপ্ত স্কোর
প্রথমদিন শেষে-
ঢাকা-রাজশাহী
ঢাকা প্রথম ইনিংসঃ ৪৫.৪ ওভারে ১১৬/১০; (নূরুল হাসান ২৪*, নাদিফ চৌধুরী ১৮; সাকলায়েন ৪/৩৩, সানজামুল ৩/২২)।
রাজশাহী প্রথম ইনিংসঃ ৪১ ওভারে ১৩৭/৬; (ফরহাদ ৩৯*, ফরহাদ রেজা ৩৯; মোশাররফ ২/২৮)।
চট্টগ্রাম-ঢাকা মেট্টো
চট্টগ্রাম প্রথম ইনিংস ৩৪৫/২; ৯০ ওভার (তামিম ১৭৬*, মমিনুল ১২০*, নাজিমুদ্দিন ৩৩)।

No comments:

Post a Comment

Page Number

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks