********নতুন নিয়মে নতুন সমস্যা********শঙ্কা বাড়াল যে ম্যাচ********ওয়ানডের টিকিটের জন্য দীর্ঘ প্রতীক্ষা********বাংলাদেশের বিপক্ষে নামতে মুখিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ********শাহরিয়ার নাফীসের টেস্ট দলে ফেরা!********বাংলাদেশের ব্যাটসম্যানদের ধৈর্য কম : রামপল********টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এক যুগ*********অভিষেক টেস্টের বুলেটিন********তাসকিনের স্বপ্ন গেইলকে ভড়কে দেওয়া********সব ম্যাচে জয়ের টার্গেট********ফিরলেন রুবেল, বাদ রাজ্জাক-আশরাফুল ********আনামুল-শতকে দারুণ জয় খুলনার********জানেন কি?********‘বাংলাদেশের স্পিনের জবাব দিতে আমরা তৈরি’********আমাদের চারজন********ফ্র্যাঞ্চাইজি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ- বাংলাদেশ প্রিমিয়ার লীগ********চার বছর পর জাতীয় লীগে সাকিব ********উইন্ডিজ-বাংলাদেশ টেস্ট দেখা যাবে ২০ টাকায়********সেমিতে আটকে গেল বাংলাদেশ*********পাকিস্তানকে ৮৩ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশের মেয়েরা********খুলনায় একটি টেস্ট ও দুটি ওয়ানডে******খুলনায় শেষ হাসি রাজ্জাকের******বগুড়ায় রান উত্সবের ম্যাচ ড্র*******‘ব্যাটিং করে মজা পেয়েছি’ *******মার্শালের ডাবল সেঞ্চুরি, সোহাগের হ্যাটট্রিক*********জাতীয় ক্রিকেট লীগ: ঢাকায় খরা বগুড়াতে রান বন্যা*******মুশফিক-সাকলাইনের অভাবে ছন্নছাড়া রাজশাহী******তামিমের ৮ রানের আক্ষেপ *****ক্যাচ ধরতে গিয়ে সংঘর্ষ মুশফিক-সাকলায়েনে*****নতুন সভাপতির কাছে ক্রিকেটারদের চাওয়া******প্রথম দুই রাউন্ড খেলবেন জাতীয় ক্রিকেটাররা******বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসাবে নিয়োগ পেয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ছেলে ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপন।*****লারা চিটাগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর***** নিউজিল্যান্ডে খেলবেন তামিম

Oct 19, 2012

প্রথম দুই রাউন্ড খেলবেন জাতীয় ক্রিকেটাররা

দুই টেস্ট, পাঁচ ওয়ানডে ও একটি টি-২০ খেলতে আগামী ৫ নভেম্বর ঢাকায় আসছে টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের বিপক্ষে ময়দানী লড়াইয়ে নামার আগে মুশফিকুর রহিম, সাকিব আল হাসানরা জাতীয় ক্রিকেটে শুধু প্রথম দুই রাউন্ড খেলতে ...............................
পারবেন। এরপর ব্যস্ত হয়ে পড়বেন সিরিজ নিয়ে। দেশের একমাত্র প্রথম শ্রেণীর ক্রিকেট আসর মাঠে গড়াচ্ছে ২০ অক্টোবর। ৮দলকে নিয়ে ইতোমধ্যেই জাতীয় ক্রিকেটের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঈদুল আজহার আগে ২০-২৩ অক্টোবর প্রথম পর্বের খেলা।

জাতীয় ক্রিকেটকে আকর্ষণীয় করতে বিসিবির সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক করতে চেয়েছিলেন। কিন্তু জাতীয় লিগ আগের ফরম্যাটেই মাঠে গড়াচ্ছে আগামীকাল থেকে। যদিও একটি ব্যাংক ও একটি কর্পোরেট হাউস ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক চুক্তি করেছেন বিসিবির সঙ্গে। কিন্তু ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ হবে উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম_ এ ৪ দলকে নিয়ে। জাতীয় ক্রিকেটের ৮ দল থেকে ৮০ জন ক্রিকেটারকে বাছাই করে ৪ দলে ভাগ করে দেওয়া হবে। এদের নিয়েই শুরু হবে ফ্র্যাঞ্চাইজি লিগ। এ লিগের ম্যাচ ফি ৪০ হাজার টাকা। কাল থেকে শুরু হওয়া জাতীয় ক্রিকেটের ম্যাচ ফি ২০ হাজার টাকা।

আগের আসরগুলোতে দেখা গেছে এক দল আরেক দলকে পয়েন্ট পেতে সহায়তা করেছে। এগুলো বন্ধ করতে জাতীয় লিগের পয়েন্ট পুনর্বিন্যাশ করা হয়েছে এবার। সরাসরি জয়ী দলকে ৬ পয়েন্ট দেওয়া হবে। গতবার দেওয়া হয়েছে ৮ পয়েন্ট। ড্র ম্যাচের প্রথম ইনিংসে এগিয়ে থাকা দল পয়েন্ট পাবে ৩ এবং পিছিয়ে থাকা দল পাবে ১। ড্র ম্যাচের প্রথম ইনিংসে টাই হলে দুই দলই ৩ পয়েন্ট করে পাবে। ম্যাচ টাই হলে দুই দল সমান ৩ পয়েন্ট করে পাবে। ম্যাচ পরিত্যক্ত হলে বা ড্র ম্যাচে প্রথম ইনিংস না হলে দুই দল ৩ পয়েন্ট করে পাবে। ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে দুই দলকে ৩ পয়েন্ট করে দেওয়া হবে। বোনাস পয়েন্টের ক্ষেত্রেও পুনর্বিন্যাস করা হয়েছে। ৩৫০ রানের উপর করলে ব্যাটিং দল বোনাস পয়েন্ট পাবে ১। ১৭৫ বা তার নিচে আউট করলে ফিল্ডিং দল বোনাস পয়েন্ট পাবে ১। ইনিংস ব্যবধানে জয়ের বোনাস পয়েন্ট ১ এবং ১০ উইকেটে জয়ী ম্যাচের বোনাস ১।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নামবেন মুশফিক বাহিনী দুই রাউন্ডের প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার অভিজ্ঞতা নিয়ে। মুশফিক বাহিনী সর্বশেষ টেস্ট খেলেছে পাকিস্তানের বিপক্ষে ২০১১ সালে ডিসেম্বরে। এরপর শুধু টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে খেলেছে টি-২০ ম্যাচ।

No comments:

Post a Comment

Page Number

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks