জয় ছাড়া আর কোন টার্গেট নেই বাংলাদেশে আসা ওয়েস্ট ইন্ডিজ দলের। টি-টোয়েন্টি
বিশ্বকাপ জয়ের পর বাংলাদেশের বিপক্ষেই প্রথম আন্তর্জাতিক সিরিজ খেলতে
যাচ্ছে দলটি। দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে
গতকাল ঢাকা এসেছে ড্যারেন স্যামির নেতৃত্বে ক্যারিবীয় দল। সকাল সাড়ে আটটায়
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে তারা। এই সফরে দুটি টেস্ট,
পাঁচটি একদিনের ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ড্যারেন স্যামির দল।
খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে ২৪ জন রয়েছে এই দলে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড
(বিসিবি) কর্মকর্তারা বিমানবন্দরে তাদের স্বাগত জানান। ওয়েস্ট ইন্ডিজের
ম্যানেজার রিচি রিচার্ডসন তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে বলেছেন।
প্রশ্ন-উত্তর আকারেই তা তুলে ধরা হলো :প্রশ্ন: এক বছর আগের আর বর্তমান ওয়েস্ট ইন্ডিজ দলের মধ্যে পার্থক্য কি?
রিচি রিচার্ডসন: এই দলে নতুন কয়েক জন খেলোয়াড় ফিরে এসেছে। বিশেষ করে ক্রিস গেইলের ফিরে আসাটা বড় একটা পরিবর্তন বলা যায়। এটি সবাই জানেন যে, সব ধরনের ক্রিকেটে গেইল বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান। তাকে ফিরে পেয়ে আমরা খুব খুশি। স্পিনারদের মধ্যে সুনিল নারিন উইকেট শিকারি হিসেবে একটা জায়গা করে নিয়েছে। তরুণ ভিরাস্যামি পেরমল খুবই কার্যকর এবং উদীয়মান একজন খেলোয়াড়। আমরা কেবলই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছি। এখানে [.........]
এমন কয়েকজন খেলোয়াড় আছে যারা আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাস দিচ্ছে। আমরা বাংলাদেশে এসেছি একটা সফল সফর করতে।
প্রশ্ন: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট কি তার সেরা সময় ফিরে পাচ্ছে?
রিচি রিচার্ডসন: আমাদের অনেক দূর যেতে হবে। গত ১২ মাস বা তার চেয়ে বেশি সময় ধরে সব ধরনের ক্রিকেটে আমাদের উন্নতি লক্ষ্য করছি। শীর্ষে ফিরতে হলে আরও অনেকটা পথ যেতে হবে। আমরা জানি, এবং বিশ্বও জানে, আবারও চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আছে আমাদের। শীর্ষে যাওয়ার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি আমরা নিচ্ছি।
প্রশ্ন: দেড় বছরে বাংলাদেশে তিনবার এলো ওয়েস্ট ইন্ডিজ। কন্ডিশনের সঙ্গে কতটা পরিচিত মনে করছেন?
রিচি রিচার্ডসন: আগের মতোই আছে। তবে এবারও কোন কিছু সহজ হবে না। কারণ, বাংলাদেশের খেলোয়াড়রাও দ্রুত উন্নতি করছে। তারা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি দল। আমরা জানি, এখানে আমাদের কাজটা সহজ হবে না। বাংলাদেশকে হালকাভাবে নেয়ার কোন সুযোগ নেই। আমরা এগিয়ে যাওয়ার জন্য এখানে এসেছি। ১২ মাস আগেও এসেছিলাম এবং আমরা আমাদের লক্ষ্য সম্পর্কে অবগত।
প্রশ্ন: টি-টোয়েন্টির সাফল্য কি টেস্টেও দেখাতে পারবে?
রিচি রিচার্ডসন: এই দলের বেশির ভাগ খেলোয়াড় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে। নিঃসন্দেহে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় আমাদের আত্মবিশ্বাস দেবে। প্রত্যেকের আত্মবিশ্বাস তুঙ্গে এবং সবাই সেই উদ্দীপনা নিয়ে মাঠে যাবে ওয়েস্ট ইন্ডিজের জন্য সেরা ক্রিকেট খেলতে।
প্রশ্ন: র্যাঙ্কিংয়ে পাঁচে ওঠার জন্য এই সিরিজটাকে কিভাবে দেখছেন?
রিচি রিচার্ডসন: আমরা হারতে চাই না। যখনই আমরা বড় দলের বিপক্ষে খেলি তখন সেটা আমাদের আত্মবিশ্বাসী করে তোলে। আমাদের আত্মবিশ্বাস আছে। আমরা তাদের বিপক্ষে খেলতে প্রস্তুত এবং হারাতেও। র্যাঙ্কিংয়ে ওপরে উঠতে হলে সামনের দলগুলোকে হারাতেই হবে।
প্রশ্ন: বাংলাদেশের কাছ থেকে কি প্রত্যাশা করেন?
রিচি রিচার্ডসন: তারা সাহসী হয়ে উঠছে এবং তারা খুব ভাল খেলোয়াড়। আমরা সতর্ক না হলে তারা আমাদের হারিয়ে দিতে পারে। সে রকম কোন সুযোগ দিতে চাই না। আমরা দুর্দান্ত ক্রিকেট খেলতে যাচ্ছি এবং আশা করি সব ফর্মেটে সিরিজ জিততে পারবো। আশা করি আবহাওয়ার উন্নতি হবে, মেঘ কেটে যাবে এবং ভাল ক্রিকেট হতে সাহায্য করবে। আমরা সেদিকে তাকিয়ে আছি।

No comments:
Post a Comment