********নতুন নিয়মে নতুন সমস্যা********শঙ্কা বাড়াল যে ম্যাচ********ওয়ানডের টিকিটের জন্য দীর্ঘ প্রতীক্ষা********বাংলাদেশের বিপক্ষে নামতে মুখিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ********শাহরিয়ার নাফীসের টেস্ট দলে ফেরা!********বাংলাদেশের ব্যাটসম্যানদের ধৈর্য কম : রামপল********টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এক যুগ*********অভিষেক টেস্টের বুলেটিন********তাসকিনের স্বপ্ন গেইলকে ভড়কে দেওয়া********সব ম্যাচে জয়ের টার্গেট********ফিরলেন রুবেল, বাদ রাজ্জাক-আশরাফুল ********আনামুল-শতকে দারুণ জয় খুলনার********জানেন কি?********‘বাংলাদেশের স্পিনের জবাব দিতে আমরা তৈরি’********আমাদের চারজন********ফ্র্যাঞ্চাইজি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ- বাংলাদেশ প্রিমিয়ার লীগ********চার বছর পর জাতীয় লীগে সাকিব ********উইন্ডিজ-বাংলাদেশ টেস্ট দেখা যাবে ২০ টাকায়********সেমিতে আটকে গেল বাংলাদেশ*********পাকিস্তানকে ৮৩ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশের মেয়েরা********খুলনায় একটি টেস্ট ও দুটি ওয়ানডে******খুলনায় শেষ হাসি রাজ্জাকের******বগুড়ায় রান উত্সবের ম্যাচ ড্র*******‘ব্যাটিং করে মজা পেয়েছি’ *******মার্শালের ডাবল সেঞ্চুরি, সোহাগের হ্যাটট্রিক*********জাতীয় ক্রিকেট লীগ: ঢাকায় খরা বগুড়াতে রান বন্যা*******মুশফিক-সাকলাইনের অভাবে ছন্নছাড়া রাজশাহী******তামিমের ৮ রানের আক্ষেপ *****ক্যাচ ধরতে গিয়ে সংঘর্ষ মুশফিক-সাকলায়েনে*****নতুন সভাপতির কাছে ক্রিকেটারদের চাওয়া******প্রথম দুই রাউন্ড খেলবেন জাতীয় ক্রিকেটাররা******বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসাবে নিয়োগ পেয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ছেলে ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপন।*****লারা চিটাগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর***** নিউজিল্যান্ডে খেলবেন তামিম

Nov 5, 2012

‘বাংলাদেশের স্পিনের জবাব দিতে আমরা তৈরি’

শনিবার রাতেই বাংলাদেশের উদ্দেশে বার্বাডোজ ছেড়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আজই তাদের বাংলাদেশে পৌঁছানোর কথা। তার আগে জেনে নিন ওয়েস্ট ইন্ডিজ ছাড়ার আগে বাংলাদেশ সফর নিয়ে সাংবাদিকদের সঙ্গে দলের কোচ ওটিস গিবসনের খোলামেলা সব কথাবার্তা। সূত্র : ক্যারিবীয় পত্রিকা।
বাংলাদেশ সফরে আপনাদের লক্ষ্য কী?
সাফল্যের যে ধারায় আমরা রয়েছি, সেটা ধরে রাখতে চাই বাংলাদেশ সফরেও। সেটা টেস্ট, ওয়ানডে এবং টি-টুয়েন্টি তিনটি বিভাগেই। খেলোয়াড়দের তাই মাঠে সেরাটা দেওয়ারই প্রতিজ্ঞা। গোটা দল বাংলাদেশ সফরে ভালো খেলার জন্য মুখিয়ে রয়েছে।
এ সফরে কোনো নির্দিষ্ট টার্গেট আছে কি?
একটি তো অবশ্যই আছে। আর তা হল আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে উঠে আসা। এই মুহূর্তে টেস্ট র্যাঙ্কিংয়ে আমরা সাত নম্বরে রয়েছি। শুধু নিউজিল্যান্ড এবং বাংলাদেশের ওপর। বাংলাদেশ যেহেতু র্যাঙ্কিংয়ে আমাদের নিচে রয়েছে, কাজেই এ সফর থেকে খুব বেশি পয়েন্ট হয়তো আসবে না। দুই কিংবা তিন। তারপরও সেটা আমাদের চাই। আগামী ১২ মাসের মধ্যে টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথম পাঁচ দেশের মধ্যে চলে আসাই আমাদের মূল টার্গেট।
বাংলাদেশের পিচ এবং কন্ডিশন
নিয়ে কী ভাবছেন?
আমরা কিছুদিন আগেই টি-টুয়েন্টি [........]
বিশ্বকাপ জিতেছি। আর সেটা উপমহাদেশের পিচ এবং কন্ডিশনেই। বর্তমান দলটির অনেকেরই বাংলাদেশে খেলার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজেই সব মিলিয়ে বাংলাদেশের পিচ এবং কন্ডিশন নিয়ে আমরা খুব একটা ভাবছি না। তাছাড়া যে কোনো ভেন্যুতে আপনাকে তো মানিয়ে নিতেই হবে। এটাই তো আন্তর্জাতিক ক্রিকেটের আসল পরীক্ষা।
বাংলাদেশের স্পিন আক্রমণ মোকাবেলা নিয়ে কীভাবে তৈরি হয়েছেন?
সেটা তো আমাদের গেমপ্ল্যানের তালিকায় সবার ওপরই রয়েছে। যার জন্য আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। স্পিন এবং গরমের সঙ্গে মানিয়ে নিতে ক্যাম্প করা হয়েছে বার্বাডোজে। বাংলাদেশের স্পিন পিচের কথা ভেবেই দলে নেওয়া হয়েছে তিন বিশেষজ্ঞ স্পিনার। মানে পাল্টা জবাব দিতে আমরাও তৈরি।
কেমার রোচকে হারানোটা কতটা বড় ধাক্কা?
বড় ধাক্কা তো বটেই। কারণ এই মুহূর্তে ও-ই ছিল আমাদের এক নম্বর পেসার। গত কয়েক মৌসুম ধরে রোচ সাফল্যের মধ্যেই রয়েছে। তবে ওর খালি জায়গাটা এডওয়ার্ডস পূরণ করতে পারবে বলেই আমার বিশ্বাস। রামপল, বেস্ট এবং এডওয়ার্ডসকে নিয়ে আমাদের পেস আক্রমণও তাই পিছিয়ে থাকবে না।
অধিনায়ক স্যামির সঙ্গে এ সফর নিয়ে আপনার কী কথা হয়েছে?
স্যামি আমাকে বলেছে, বাংলাদেশ সফরে সাফল্য পেতে ও ক্ষুধার্ত হয়ে আছে। সফরে টিম এফোর্টই হবে অধিনায়কের প্রধান অস্ত্র। যেখানে প্রত্যেকে তার নিজের নিজের ভূমিকা নিয়ে সচেতন থাকবে। টিম শুধু জয়ের জন্যই খেলবে না, খেলবে পয়েন্টের জন্যও। যেটা আমাদের র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটাবে। তবে শেষ কথা হল, সাফল্য পেতে ব্যাটসম্যান এবং বোলারদেরই দায়িত্ব নিতে হবে।
এ বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে সিরিজে আপনারা হেরেছেন। তারপর সিরিজ হেরেছেন ইংল্যান্ডে গিয়েও। তাহলে বাংলাদেশ সফরে আত্মবিশ্বাস পাচ্ছেন কোথা থেকে?
কারণ আমরা এখন রয়েছি জয়ের মধ্যে। টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে সিরিজ জিতেছি নিউজিল্যান্ডের বিপক্ষে। দলে এখন একটা ভারসাম্য চলে এসেছে। কীভাবে জিততে হয়, সেটা আমরা জানি। কাজেই সিরিজ জয়ের মিশন নিয়েই যে বাংলাদেশে যাব, সেটাই স্বাভাবিক। তবে মানছি, লড়াই হবে। কারণ বাংলাদেশ চ্যালেঞ্জ ছুড়বেই।
তাহলে বাংলাদেশকে কীভাবে দেখছেন?
শক্তিশালী প্রতিপক্ষ হিসেবেই। কারণ সবাই জানে নিজেদের মাঠে বাংলাদেশ যে কোনো দলের বিপক্ষেই বিপজ্জনক হয়ে উঠতে পারে। বেশ কয়েকজন ভালো ব্যাটসম্যান তাদেরও রয়েছে। আছে বিশ্বমানের স্পিনার। কাজেই লড়াই হবে।
টেস্ট ম্যাচ জেতায় বোলাররা। তাহলে আপনার ম্যাচ জেতানো অস্ত্র কে?
নিঃসন্দেহে সুনীল নারাইন। আমার বিশ্বাস ও-ই বাংলাদেশ সিরিজে আমাদের ম্যাচ উইনিং বোলার হিসেবে আত্মপ্রকাশ করবে। দু’দলের মধ্যে তফাত গড়ে দিতে পারে নারাইনই। হয়তো মাত্র তিন টেস্টের অভিজ্ঞতা ওর, কিন্তু দ্রুত শিখে নিতে ওর কোনো জুড়ি নেই। কাজেই বাংলাদেশ সফরে টেস্ট,ওয়ানডে এবং টি-টুয়েন্টি-তিন বিভাগেই আমাদের তুরুপের তাস সুনীল নারাইন।

No comments:

Post a Comment

Page Number

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks