মহানগর খুলনা এখন ক্রিকেট-জ্বরে আক্রান্ত। রাতের আলোকছটায় উজ্জ্বল শহরটাকে
অন্য রকমই দেখাচ্ছে। কিন্তু তা দেখে তো আর নগরবাসীর মন ভরছে না পুরোপুরি।
চাই ওয়ানডের টিকিট। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খুলনায় হচ্ছে দুটি ওয়ানডে—৩০
নভেম্বর ও ২ ডিসেম্বর।
টিকিট বিক্রি শুরু আজ। পাওয়া যাবে নগরের পিকচার প্যালেস মোড়ে সোস্যাল ইসলামী ব্যাংকে ও খুলনা জেলা স্টেডিয়ামে। টিকিটের দাম ৫০, ২০০, ৩০০ ও ১০০০ টাকা। আবু নাসের স্টেডিয়ামে মোট আসন ১০ হাজার ৮৫১টি। কিন্তু এই আসনের বিপরীতে টিকিটের চাহিদা অনেক।
কাল বিকেল থেকেই টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছে কয়েক শ জনতা। নগরের সোস্যাল ইসলামী ব্যাংকের সামনে টিকিট-প্রত্যাশীদের এই ভিড়ে অনেকের হাতে দেখা গেছে পাউরুটি-কলা, শুকনো খাবার। ব্যাংকের সামনে সারা রাত থাকার পরিকল্পনা নিয়েই অনেকে এসেছেন। ক্রিস গেইল, স্যামুয়েলস, ব্রাভো, তামিম, মুশফিক, নাসিরদের ওয়ানডে ম্যাচ যে দেখা চাই-ই চাই।
দাকোপ উপজেলার চালনা থেকে এক দিন আগেই শহরে এসেছেন কলেজছাত্র সমীর বিশ্বাস ও তাঁর বন্ধুরা। সমীর বললেন, ‘আমরা চার বন্ধু খুলনায় এসেছি। দুপুরের পরপরই টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছি। সারা রাত এখানেই থাকব। সকালে টিকিট কিনে বাড়ি ফিরব।’ একই লাইনে
দাঁড়ানো সাইফুল ইসলামের কথা, ‘যে করেই হোক, টিকিট পেতেই হবে আমাকে।’
নগরজুড়ে গুঞ্জন, ওয়ানডে ম্যাচের বেশির ভাগ টিকিট কয়েকজন প্রভাবশালী নেতা আগেভাগেই কিনে নিয়েছেন। যদিও বিসিবি ও ব্যাংক কর্মকর্তারা এ বিষয়ে কিছু বলতে রাজি হননি। এদিকে টিকিট না পেলে উত্তেজিত জনতা হামলা-ভাঙচুর করতে পারে, আশঙ্কা ব্যাংক কর্মকর্তাদের। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে টিকিট কাউন্টারগুলোতে নিরাপত্তা বাড়োনো হয়েছে। বিসিবির এক কর্মকর্তার দাবি, ম্যাচ ভালোভাবে শেষ করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কতটা সুষ্ঠু আয়োজন হয়, তা দেখার কৌতূহল থাকছেই।

No comments:
Post a Comment