১১ মাস পর আবার টেস্ট খেলবে বাংলাদেশ। সমর্থকদের জন্য সুখবর-নামমাত্র
প্রবেশ মূল্যে খেলা দেখা যাবে। টেস্টে সাধারণ গ্যালারির দৈনিক টিকেটের
মূল্য মাত্র ২০ টাকা। আর ওয়ানডে দেখতে গুনতে হবে ৫০ টাকা। বিসিবির গেইট
অ্যান্ড টিকেট কমিটি ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের টেস্ট-ওয়ানডে সিরিজের
প্রবেশ মূল্য চূড়ান্ত করেছে। ঢাকার মিরপুরের শেরেবাংলা ও খুলনার শেখ আবু
নাসের স্টেডিয়ামে টেস্টের প্রতিদিনের প্রবেশ মূল্য ২০ টাকা করে। একইভাবে
দুই ভেন্যুর ওয়ানডে টিকেটও সমান ৫০ টাকা করে। শেরেবাংলায় টেস্টে
গ্র্যান্ডস্ট্যান্ডের প্রবেশ মূল্য ঠিক করা হয়েছে ৫০০ টাকা করে। আর শহীদ
মোশতাক ও জুয়েল স্ট্যান্ডের দৈনিক টিকেট ৭৫ টাকা করে। নর্থ ও সাউথ
স্ট্যান্ডে ৫০ টাকায় খেলা দেখা যাবে। শেখ আবু নাসের স্টেডিয়ামে টেস্টে
গ্র্যান্ডস্ট্যান্ড ৫০০ টাকা। আর ক্লাব হাউসের মূল্য থাকবে ৭৫ টাকা। তবে
তুলনামূলকভাবে ওয়ানডের প্রবেশ মূল্য বেশি। শুধু সাধারণ গ্যালারিই নয়,
গ্র্যান্ডস্ট্যান্ডও ৫০০ থেকে বেড়ে ১০০০ টাকা করা [........]হয়েছে। আর আন্তর্জাতিক গ্যালারি ৩০০ টাকা। শহীদ মোশতাক-জুয়েল স্ট্যান্ড ২০০ এবং নর্থ ও সাউথ স্ট্যান্ড ১০০ টাকা।

No comments:
Post a Comment