********নতুন নিয়মে নতুন সমস্যা********শঙ্কা বাড়াল যে ম্যাচ********ওয়ানডের টিকিটের জন্য দীর্ঘ প্রতীক্ষা********বাংলাদেশের বিপক্ষে নামতে মুখিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ********শাহরিয়ার নাফীসের টেস্ট দলে ফেরা!********বাংলাদেশের ব্যাটসম্যানদের ধৈর্য কম : রামপল********টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এক যুগ*********অভিষেক টেস্টের বুলেটিন********তাসকিনের স্বপ্ন গেইলকে ভড়কে দেওয়া********সব ম্যাচে জয়ের টার্গেট********ফিরলেন রুবেল, বাদ রাজ্জাক-আশরাফুল ********আনামুল-শতকে দারুণ জয় খুলনার********জানেন কি?********‘বাংলাদেশের স্পিনের জবাব দিতে আমরা তৈরি’********আমাদের চারজন********ফ্র্যাঞ্চাইজি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ- বাংলাদেশ প্রিমিয়ার লীগ********চার বছর পর জাতীয় লীগে সাকিব ********উইন্ডিজ-বাংলাদেশ টেস্ট দেখা যাবে ২০ টাকায়********সেমিতে আটকে গেল বাংলাদেশ*********পাকিস্তানকে ৮৩ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশের মেয়েরা********খুলনায় একটি টেস্ট ও দুটি ওয়ানডে******খুলনায় শেষ হাসি রাজ্জাকের******বগুড়ায় রান উত্সবের ম্যাচ ড্র*******‘ব্যাটিং করে মজা পেয়েছি’ *******মার্শালের ডাবল সেঞ্চুরি, সোহাগের হ্যাটট্রিক*********জাতীয় ক্রিকেট লীগ: ঢাকায় খরা বগুড়াতে রান বন্যা*******মুশফিক-সাকলাইনের অভাবে ছন্নছাড়া রাজশাহী******তামিমের ৮ রানের আক্ষেপ *****ক্যাচ ধরতে গিয়ে সংঘর্ষ মুশফিক-সাকলায়েনে*****নতুন সভাপতির কাছে ক্রিকেটারদের চাওয়া******প্রথম দুই রাউন্ড খেলবেন জাতীয় ক্রিকেটাররা******বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসাবে নিয়োগ পেয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ছেলে ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপন।*****লারা চিটাগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর***** নিউজিল্যান্ডে খেলবেন তামিম

Nov 1, 2012

চার বছর পর জাতীয় লীগে সাকিব

সাকিব আল হাসান এখন বিশ্ব সেরা অলরাউন্ডার। বাংলাদেশ জাতীয় দলের সেরা ক্রিকেটার। তার অলরাউন্ড পারফরমেন্স এখন জাতীয় দলের তিন ফরমেটের ক্রিকেটেই অপরিহার্য। তবে জাতীয় লীগ এনসিএল-এ এই তারকা ক্রিকেটারের অংশগ্রহণ একেবারেই নামমাত্র। ২০০৪/০৫ সালে তিনি প্রথম জাতীয় লীগ খেলেন। আর শেষ অংশ নেন ২০০৮/০৯ সালে। এই পর্যন্ত তিনি এনসিএল-এ মাত্র ১২টি ম্যাচে অংশ নিয়েছেন। এবার তিনি খুলনার হয়ে মাঠে নামবেন ঠিক চার বছর পর। এমনটি নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোর্ত্তজা রাশিদী দারা। তিনি বলেন, ‘আমাদের সাকিবের সঙ্গে কথা হয়েছে। ও  খেলবে।’ আর সেই হিসেবে ২রা নভেম্বর এনসিএল-এর দ্বিতীয় রাউন্ডে খুলনা মাঠেই তিনি নামবেন রংপুরের বিপক্ষে।
সাকিব আল হাসান এই পর্যন্ত জাতীয় দলের হয়ে টেস্ট ম্যাচ খেলেছেন ২৬টি। আর ব্যাট হাতে ৪৯ ইনিংসে তার সংগ্রহ ৩৪.৬৮ গড়ে ১৬৩০ রান। সর্বোচ্চ সংগ্রহ ১৪৪ রান। শতক ২টি ও অর্ধশতক ৯টি। টেস্টে বল হাতে তার শিকার ২৬ ম্যাচে ৪৩টি ইনিংসে ৯৬টি উইকেট। অন্যদিকে প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন এই পর্যন্ত ৬০টি। ১১০ ইনিংসে ৩৪.৬১ গড়ে রান করেছেন ৩৪৯৬। আছে ৫টি শতক ও ১৯টি অর্ধশতকও। আর বল হাতে ৬০ ম্যাচে নিয়েছেন ১৯২টি উইকেট। তবে ৬০টি প্রথম শ্রেণীর ম্যাচ খেললেও জাতীয় লীগে তিনি [........]
খেলেছেন মাত্র ১২টি ম্যাচ।  আর ২২ ইনিংসে করেছেন ৮৮১ রান। তার সর্বোচ্চ সেরা সংগ্রহ ১২৯।  আর বল হাতে এই ১২ ম্যাচে নিয়েছেন ২৭টি উইকেট।
এবার জাতীয় লীগে জাতীয় দলের সব তারকা ক্রিকেটারদের অংশগ্রহণ ছিল অনেকটা বাধ্যতামূলক। তবে সাকিব আল হাসান চ্যাম্পিয়নস লীগে অংশ নেয়ায় এনসিএলের প্রথম রাউন্ডে অংশ নিতে পারেননি। ঈদের আগেই তিনি দেশে ফিরেছেন। এবার তিনি মাঠে নামবেন নিজ দল খুলনা বিভাগের হয়ে। তবে দ্বিতীয় রাউন্ড শেষ হতেই তার ডাক পড়বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের জন্য।

No comments:

Post a Comment

Page Number

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks